1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

আওয়ামীলীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে- এবিএম মোশারফ হোসেন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ছগির হোসেন, কলাপাড়া//

নিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ১২ থেকে ১৩ বছর পরে ডালবুগঞ্জে এসেছি। যে দলটি ১৫ বছর ক্ষমতায় ছিল সে দলটি বিএনপিকে কোথাও কোনো সভা সমাবেশ করতে দেয়নি। যার কারনে ইচ্ছা থাকা সত্বেও আপনাদের কাছে আসতে পারি নাই।

শনিবার বিকাল ৩ টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ স্কুল এ্যান্ড কলেজ মাঠে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যারা মানুষের উপর অত্যাচার করেছে জুলুম করেছে যারা মানুষের উপর নির্যাতন করেছে তারা কি এখন বাংলাদেশে আছে? তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com