1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৭:৩৪|

আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অ/ধি/না/য়/ক সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

রবিবার গাজীপুর জেলার রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুল (ওসিএন্ডএস)-এ আর্মি অর্ডন্যান্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘সেনাবাহিনী প্রধান ওসিএন্ডএস-এ পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ এবং কমান্ড্যান্ট, ওসিএন্ডএস অভ্যর্থনা জানান।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়কগণের উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি অর্ডন্যান্স কোরের সকল সদস্যদের প্রতি আহবান জানান। এছাড়া, আর্মি অর্ডন্যান্স কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ; এজি; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট, ওসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অর্ডন্যান্স কোরের সকল ইউনিটের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com