1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৯:৪৪|

এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সর্বশেষ জর্দান সফরের দলের সঙ্গে তিনটি পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার।

দলে জায়গা হয়নি গোলরক্ষক মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডির। তাদের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন দুই গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল ও মিলি আক্তার এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন।

ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে গত মাসে জর্দান সফরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। স্বাগতিক জর্দান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে ফিরেছিল তারা। এবার সেই আত্মবিশ্বাস নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে মিয়ানমারে যাচ্ছে দল।

আগামী ২৩ জুন শুরু হচ্ছে বাছাই পর্ব। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ ২৯ জুন প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাহরাইনের। এরপর ২ জুলাই স্বাগতিক মিয়ানমার এবং ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে তারা।

একনজরে বাংলাদেশের স্কোয়াড:
গোলরক্ষক: রুপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল, মিলি আক্তার।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন।
মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রানী, কোহাতি কিসকু, মুনকি আক্তার, হালিমা আক্তার।
আক্রমণভাগ: ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোছাম্মত সাগরিকা, সুরভী আকন্দ, মোছাম্মত সুলতানা, নবীরণ খাতুন, উমেহলা মারমা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২০ রমজান

সেহরির শেষ: ০৪:৫৬ AM

ইফতার শুরু: ৬:০৬ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com