1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৩২|

ককটেলসহ আওয়ামী লীগ নেতা রাজধানীতে আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উদ্যান সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

তিনি ভোলার বোরহান উদ্দিনের ৯ নম্বর দেউলিয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চরটিটিয়া গ্রামের মৃত আব্দুল হক মল্লিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করি। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল পাওয়া যায়।

ওসি বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ভোলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ চলমান রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com