1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় উপকূলীয় গোলগাছ চাষীদের প্রশিক্ষন ও উপকরণ বিতরন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ছগির হোসেন, কলাপাড়া//

পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় গোলগাছ চাষীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ মাঠে আট প্রকারের উপরকণ বিতরণ করা হয় প্রশিক্ষন প্রাপ্ত কৃষকদের মাঝে।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপকূলীয় কৃষকরা যাতে গোলগাছ থেকে রস সংগ্রহ বাজারে বিক্রির মাধ্যমে আার্থিকভাবে লাভবান হতে পারে এজন্য
উপকূলীয় অঞ্চলের কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও স্বাস্থ্যসম্মত উপায়ে গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের মাঝে প্রশিক্ষণ ও গুড় তৈরীর সরঞ্জামাদি বিতরণ করা হয়।

এসময় উপজেলার ৬টি ইউনিয়ন চাকামইয়া, টিয়াখালী, নীলগঞ্জ, মিঠাগঞ্জ, মহিপুর ও ডালবুগঞ্জ ইউনিয়েনর মোট ২৪০ জন কৃষকদের প্রত্যেককে ১টি উন্নতমানের ডোংগা, ১টি এ্যালুমিনিয়ামের বড় ধামা, ১টি স্টিলের উপরি, দুটি ২ ফুট লম্বা কাঠের বৈঠা, ২টি খুনতি, ২টি ভারী ও বিশেষ ধারালো লোহার দা, ২টি গাদ কাটার ছাঁকনি ও ২টি এ্যালুমিনিয়ামের কলসি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী খামারবাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মাদ আমানুল ইসলাম, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসাইন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখছেদুল আলমসহ বিভিন্ন প্রন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও উপকূলের কৃষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com