1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

ছগির হোসেন, কলাপাড়া//

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী বানৌজা শের-ই-বাংলা এর আয়োজনে নৌ ঘাটি সংলগ্ন উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে দিন ব্যাপী এক মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

নেভি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (এনটিডিসি)-এর তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে নৌ-বাহিনীর বিশেষজ্ঞ একদল চিকিৎসক এ চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় স্থানীয় পর্যায়ের
নারী, পুরুষ, শিশু ও বয়-বৃদ্ধসহ কয়েকশ মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এই ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষেরা টাকার অভাবে দূরে বা শহরে গিয়ে ডাক্তার দেখানো সম্ভব হয় না বিধায় নৌ-বাহিনীর এই আয়োজনের প্রসংশা করেন তারা।

বাংলাদেশ নৌবাহিনীর চিকিৎসকরা জানায়, ক্যাম্পে আশা রোগীদের ডায়াবেটিক, চোখ, পেটের সমস্যাসহ শরীরের নানান জটিল রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন। তবে এখানে সবচেয়ে ডায়াবেটিক রোগীর সংখ্যা তুলনামূলক বেশি হয়েছে। তাই দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য তারা নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজন করে থাকেন এবং এই চিকিৎসা সেবা দ্বারা এখানকার মানুষ অনেক উপকৃত হবেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com