1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৩৭|

কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যূৎ কেন্দ্র এলাকার সাম্প্রতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি :

ছগির হোসেনঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেঘাওয়াট পায়রা তাপ বিদ্যূৎ কেন্দ্র নির্মানে জমি অধিগ্রহনকৃত ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের করা আন্দোলন কেন্দ্রীক অভ্যান্তরীন সমস্যার সাম্প্রতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় পায়রা তাপ বিদ্যূৎ কেন্দ্রের সভাকক্ষে মানব সম্পদ ও প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক মো. শহিদ উল্যাহ ভূঁইয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। উপজেলার ধানখালী ইউনিয়নে নির্মিত ১৩২০ মেঘাওয়াট পায়রা তাপ বিদ্যূৎ কেন্দ্র নির্মানের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছিল তাদের জমির মূল্য হিসেবে তিনগুন টাকা পরিশোধসহ বিভিন্ন দাবি-দাওয়া করে আসছিল স্থানীয় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। এতে বিদ্যূৎ কেন্দ্রের উৎপাদন কাজের বাধাঁর সৃষ্টি হওয়া ও স্থানীয় পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী পরিস্থিতিতে স্থানীয় সুবিধাবাদী কতিপয় ব্যক্তি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর কলাপাড়া প্রেসক্লাবের সামনে বাস্তুচ্যূত পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রদান, কেন্দ্রের অভ্যান্তরে কর্মরতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এলাকার উন্নয়ন, বাস্তুচ্যূত পরিবারকে “স্বপ্নের ঠিকানা’’ পুর্নবাসন প্রকল্পের সবাইকে স্থায়ী মালিকানা দলিল প্রদান, অধিগ্রহনকৃত জমির বর্তমান মূল্যের তিন গুন পরিশোধসহ বিভিন্ন দাবি যাওয়া নিয়ে মানববন্ধন করে। এ আন্দোলনের নের্তৃত্ব দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের স্বাধীণতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর। তাদের দাবি পূরণের জন্য বিসিপিসিএলকে ৭২ ঘন্টা আল্টিমেটাম দেয়া হয়েছিল। এদিকে গত ৬ ফেব্রæয়ারী রাত প্রায় সাড়ে ১১ টার দিকে রবিউল নিখোঁজ ও ৫৪ ঘন্টা পরে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। রবিউলের এই নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে বিসিপিসিএল এর পাঁচ কর্মকর্তাকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করলে এতে বিদ্যূৎ কেন্দ্রের উৎপাদন কাজের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান। উপ-ব্যবস্থাপক মো. শহিদ উল্যাহ ভূঁইয়া আরো বলেন, এমন পরিস্থিতিতে বিদ্যূৎ কেন্দ্রের অভ্যান্তরে বসবাসরত কর্মকর্তা-কর্মচারীরা উদ্বিগ্ন ও অনিরাপদ আশঙ্কা করেন। তাই দেশের সর্ববৃহৎ বিদ্যূৎ কেন্দ্রের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। এসময় ১৩২০ মেঘাওয়াট পায়রা তাপ বিদ্যূৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক শাহ আবদুল মাওলা, উপ ব্যবস্থাপনা পরিচালক শাগ মনি জিকো, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মিন্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com