1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় সাড়ে ২৫ হাজার ইয়াবা জব্দ।

ছগির হোসেন কলাপাড়া থেকে।
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

কলাপাড়ায় সাড়ে ২৫ হাজার ইয়াবা জব্দ।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রাম থেকে সাড়ে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোষ্টগার্ড।

সোমবার (২৫ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার সাথে থাকা বাজারের ব্যাগ ফেলে পাশের ঘনবসতি এলাকায় পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশী করে ব্যাগে রাখা তিনটি কার্টুন থেকে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া সেল কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, জব্দকৃত ইয়াবা থানায় সংরক্ষিত রয়েছে।
##

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com