1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১:১৫|

কুয়াকাটা মহাসড়কে বাস দুর্ঘটনায় ২০ যাত্রী আহত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল- কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়া এলাকায় ঢাকা গামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (১২ নভেম্বর) বুধবার বেলা ১১টার দিকে বোয়ালিয়ার কাঠের পোল নামক স্থানে। স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা বাসটি পথে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার ফলে সড়কে যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com