1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৪:২৬|

‘কে-কোম্পানি’ এক যুগ পূর্তিতে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

পেশাদার সংগীতজীবনের দেড় দশক পূর্ণ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী সোমনূর মনির কোনাল ও তার গানের দল কে-কোম্পানি, যা এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে সংগীতচর্চা করে আসছে।

২০০৯ সালে চ্যানেল আইয়ের রিয়ালিটি শো সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন হওয়ার কয়েক বছর পর কোনাল তার সংগীত ভাবনাকে দলবদ্ধ রূপ দিতে গড়ে তোলেন কে-কম্পানি। কোনালের মতে, কে-কম্পানি মানে কোনালের সংগীত সহযাত্রীরা।

এই সহযাত্রীদের নিয়ে তিনি দেশের নানা প্রান্তে যেমন গান পরিবেশন করেছেন, তেমনি বিশ্বের বিভিন্ন দেশেও মঞ্চে উঠেছেন। কীভাবে যে এক যুগ পার হয়ে গেছে, তা টেরই পাননি বলে জানান তিনি।

কে-কম্পানিকে নিজের আরেকটি পরিবার হিসেবে উল্লেখ করে কোনাল বলেন, ‘এই দলের সঙ্গে শুধু সংগীত নয়, অন্যরকম একটা জীবনেরও ভ্রমণ হয়। আমরা সবাই মিলে সব সময় শ্রোতাদের জন্য সুন্দর ও মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করি।’

বর্তমানে কে-কম্পানির লাইনআপে কোনালের সঙ্গে রয়েছেন রকিবুল ইসলাম রকি (লিড গিটার), পলাশ কুমার হালদার (ড্রামস অ্যান্ড পারকাশনস) রুবেল আহমেদ (বেজ গিটার), জাহিদুর রহমান (কি-বোর্ড), উজ্জ্বল কুমার ভট্টাচার্য (পারকাশনস) ও সজীব (শব্দ প্রকৌশলী)।

দলটি বরাবরই স্টেজ শোতে নতুনত্ব আনার নিরীক্ষা চালিয়ে আসছে। এক যুগ পূর্তিতে এসে কে-কম্পানি এখন নতুন অ্যালবাম তৈরিতে মনোযোগী হয়েছে। পাঁচটি নতুন গানের কাজ চলমান।

পাশাপাশি বছরজুড়ে দেশ ও বিদেশে নিয়মিত কনসার্টে অংশ নিচ্ছে দলটি। আগামী বছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কে-কম্পানির ১২ বছর পূর্তি উদ্যাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন কোনাল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com