1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৪:০৯|

গুরুতর অসুস্থ হারুন কিসিঞ্জার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

গুরুতর অসুস্থ ৯০ দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থতার জন্য অভিনেতা শামীম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

এক ফেসবুক পোস্টে শামীম হোসেন লিখেছেন, ‘আমাদের প্রিয় অভিনেতা ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবাহানাতালা তাকে যেন সুস্থ করে দেন। আমিন।’

খোঁজ নিয়ে জানা গেছে, হারুন কিসিঞ্জার নিউমোনিয়ার সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা আশাবাদী, তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। এদিকে, ভক্তদের কাছে হারুন কিসিঞ্জারের পরিবার অভিনেতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

বলা দরকার, ৯০ দশকে কমেডিয়ান হিসেবে উত্থান হয় হারুন কিসিঞ্জারের। একসময় তিনি নিয়মিতই অভিনয় করেন বিটিভির নানা ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকে। অনেক সিনেমাতেও দেখা গেছে তাকে।

হাস্যরসে ভরপুর সংলাপ ও মুখের অভিব্যক্তির জন্য দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হারুন কিসিঞ্জার। তবে আজকাল তাকে আর অভিনয়ে দেখা যায় না।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com