1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:৪৭|

ছাত্রদল নেত্রীর মামলা ৭ ফেসবুক পেজের বিরুদ্ধে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

‎কৃত্তিম বুদ্ধামত্তা এআইয়ের মাধ্যমে এডিট করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নিয়ে ধর্মীয় সাম্প্রদায়িক ঘৃণা এবং বিদ্বেষ প্রচার ও প্রকাশ করার অভিযোগে সাত ফেসবুক পেজের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলের বেগম রোকেয়া হল শাখার সদস্য জান্নাতুল ফেরদাউস জুঁই।

‎আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তিনিএ মামলার আবেদন করেন বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডি পুলিশকে অভিযোগ ল তদন্তের নির্দেশ দিয়েছেন।

‎যা বাদীপক্ষের আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।

‎যেসব পেজের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেগুলো হল ফাইট অ্যাগেনেস্ট হিন্দুতভা (ব্যাকআপ), ফাইট অ্যাগেনেস্ট হিন্দুতভা -অফিসিয়াল, এফএএইচ এক্সক্লুসিভ, ওসমান চাই চাঁদ, এসবি বিল্লাল হাসানাত অনু, রিয়াশাত ফারহান হোসেন ও হারুল হক।

‎মামলায় অভিযোগ করা হয়, বেশ কিছুদিন যাবৎ আসামিরা পরস্পর যোগসাজসে জুঁই ও তার পরিচিত তাওহীদা সুলতানাকে অনলাইন অ্যাক্টিভিটিস থেকে সরে যেতে আইডিগুলো থেকে মানহানিকর, কূরুচিপূর্ণ, মিথ্যা ও অসত্য মন্তব্য করে আসছে। তারা মিথ্যা ও অশালীন মন্তব্য করার পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণামূলক বক্তব্য প্রচার ও প্রকাশ করে।

‎গত ২৩ ডিসেম্বর মামলার বাদী ও এক সাক্ষীকে নিয়ে মিথ্যা ও অশালীন মন্তব্য করার পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ ও অশালীন মন্তব্য করে।

আসামিরা একজোট হয়ে এবং একই চক্রের সদস্য হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন নামে বট আইডি খুলে মামলার বাদী ও সাক্ষীদের নামে মানহানিকর, কূরুচিপূর্ণ, মিথ্যা ও অসত্য মন্তব্য প্রচার ও প্রকাশ করে আসছে। ম্যাসেঞ্জারে অশালীন হুমকিও দেয় এবং রাজনৈতিকভাবে ব্ল্যাকমেইলও করার অভিযোগ আনা হয়েছে অভিযোগে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com