1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:৩২|

ছাত্র–জনতাকে নিয়ে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে: নাহিদ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক//

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার ব্যর্থ হয়েছে, তাই ছাত্র–জনতাকে নিয়ে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাই মাস জুড়ে মানুষের কাছে যাবে এনসিপি।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচি বাস্তবায়নে এনসিপি থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

কমিটির আহ্বায়ক পদে এনসিপির উত্তরাঞ্চলের আহ্বায়ক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক অনিক রায়কে সদস্য সচিব করা হয়েছে।

‘জুলাই পদযাত্রা’ ছাড়াও ৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস, ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র–জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ এবং ৫ আগস্ট ছাত্র–জনতার মুক্তি দিবস উদ্‌যাপনেরও ঘোষণা দিয়েছেন নাহিদ।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী ১ থেকে ৩০ জুলাই দেশের সব জেলায় জুলাই পদযাত্রা হবে। পহেলা জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে।

এ সময়ে আমরা শহীদ পরিবারদের কাছে যাব। তাদের কবর জিয়ারত করব। আহত যোদ্ধা ও অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র–জনতার সঙ্গে কথা বলব। জুলাই নিয়ে তাদের আকাঙ্ক্ষার কথা শুনব। জাতীয় নাগরিক পার্টির নেতারা একসঙ্গে এ পদযাত্রা করবে।

জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে সরকারের দেওয়া ৩০ কার্যদিবস পার হয়ে গেছে। সরকার বারবার জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা বলেও দিতে পারেনি। সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, তাই আর কারও ওপর নির্ভরশীল না হয়ে ছাত্র–জনতাকে সঙ্গে নিয়ে এ ঘোষণাপত্র পাঠ করা হবে।

তিনি বলেন, এটা ছাত্র–জনতার পক্ষ থেকেই হবে। জুলাই গণ–অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, কথা বলে তাদেরও আহ্বান জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com