1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৪৩|

জাতীয় নির্বাচন: পাঁচ বিদেশি কূটনীতিক বরিশালে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠ পর্যায়ের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে পাঁচ কূটনীতিক বরিশাল সফর করছেন। আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে বুধবার দুপুরে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে তারা মতবিনিময় করেন। তবে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অংশ নেন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ সাংবাদিকদের বলেন, বিদেশিরা অবাধ-সুষ্ঠু নির্বাচন চান। এ ধরনের নির্বাচন করতে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের প্রস্তুতির নানা বিষয়ে জানতে চেয়েছেন বিদেশিরা। একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আইনের কিছু পরিবর্তন, বিভিন্ন লজিস্টিক সাপোর্ট চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

দুদিনের সফরের প্রথম দিনে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও বরিশালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে তাদের।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২৬ রমজান

সেহরির শেষ: ০৪:৫১ AM

ইফতার শুরু: ৬:০৯ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com