1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৩৯|

জামায়াত নেতার ছেলে পটুয়াখালী-২ আসনে এনসিপির প্রার্থী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

পলাশ, পটুয়াখালী//

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী এটর্নি জেনারেল। তিনি উপজেলা জামায়াতে ইসলামের আমির ইসহাক মাওলানার ছেলে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ১২৫টি আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, মু. মুজাহিদুল ইসলাম শাহিন পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন শাহিন। তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে আইন পেশায় যুক্ত হলেও তিনি জামায়াতে ইসলামের মূলধারার রাজনীতিতে আর সক্রিয় হননি। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহিন বলেন, বাউফলের মানুষের উন্নয়নই আমার প্রধান অঙ্গীকার। স্বাস্থ্যসেবায় আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা, পর্যাপ্ত ডাক্তার-নার্স নিয়োগ, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষার বিস্তার এবং কৃষক-মৎস্যজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব।

তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে মেধাবী ও পরিশ্রমী মানুষদের সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও বাসযোগ্য বাউফল গড়ে তুলতে কাজ করব।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com