
নিজস্ব প্রতিবেদক//
বরিশাল জেলার উজিরপুরে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে শহিদগনের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) যোহরবাদ উজিরপুর উপজেলা জামে মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ডিএম আল আমিন, দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আযাহারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজাসহ উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।