1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ২:৩২|

জেট ফুয়েলের দাম লিটারে ২৫ টাকা বাড়ল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবারএক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দর অনুযায়ী প্রতি লিটারে জেট ফুয়েলের দাম প্রায় ২৫ টাকা বেড়েছে। এর ফলে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারিত হয়েছে ২২৭ টাকা ৮ পয়সা। আজ দিবাগত রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতি, আমদানি ব্যয় বৃদ্ধি ও বিদ্যমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন এই মূল্য বহাল থাকবে।

দেশে এর আগে গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম এক দফায় ৯০ টাকা বাড়ানো হয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত ২০২ টাকা ২৯ পয়সা দরে জেট ফুয়েল বিক্রি হচ্ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল শূন্য দশমিক ৭৩৮৪ ডলার।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com