1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৭:৪০|

ঝিনাইদহে সেনাবাহিনীর টহল গাড়ি খাদে পড়ে আহত ৪ সেনাসদস্য

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে পড়ে চার সেনাসদস্য আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট ঈদগাহ ময়দানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল পিকআপ ভ্যান মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

ধাক্কায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বাঁশঝাড়ে আছড়ে পড়ে। একই সঙ্গে ট্রাকটিও সড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির স্টিয়ারিং বিকল হওয়ায় নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক চলন্ত অবস্থায় গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নাম ‘মা-বাবার দোয়া (মারিয়া মিরাজ)’ এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-২৬৭৮।

দুর্ঘটনায় আহত চার সেনাসদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর নাভিদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ‘আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com