1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১০:০৯|

‘ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টায় যুবলীগের ৬ কর্মী গ্রেপ্তার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টায় যুবলীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন (৫৩), বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন (৪০), ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সিকদারকে (৪০) গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তার হন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির খলিফা (৪০), মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মো. শাহিন (৩৫) এবং আলীপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি আজাহার আকন (৫৩)।

থানা সূত্র জানায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন।

এ ঘটনায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বেতাগীর সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে ৪৮ জন নাম উল্লেখ করে এবং ৪০–৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দশমিনা থানায় মামলা করেন। ওসি আবদুল আলীম বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com