1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:৩২|

তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ নিরাপদ বাংলাদেশ গড়তে : রহমাতুল্লাহ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বরিশাল সদর-৫ আসনের বিপুল সংখ্যক নাগরিক বরিশাল সদর রোডস্থ তার বাসভবনে সাক্ষাৎ করতে এলে এবং অনুষ্ঠিত মতবিনিময় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বরিশাল ভ্রমণ গাইড

রহমাতুল্লাহ বলেন, বরিশাল সদর-৫ সহ সারাদেশে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে জনগণ আবারও প্রমাণ করেছে যে তারা বিএনপি ও জিয়া পরিবারের ওপর আস্থা রাখে। এজন্য তিনি ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের নানা ষড়যন্ত্র হয়েছে। দেশকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি অনিরাপদ রাষ্ট্র হিসেবে দুঃখজনকভাবে পরিচিতি পায়।

রহমাতুল্লাহ বলেন, জনগণ ব্যালটের মাধ্যমে সেই ষড়যন্ত্র নস্যাৎ করেছে। একটি নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে।

তিনি বলেন, জনগণের এই আস্থার প্রতিদান দিতে আগামী দিনে তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জমইয়াতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ মাহমুদি। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com