1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:৫৫|

নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ছি’ন’তা’ই’কালে যুবক আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশাল নগরীর বাংলাবাজার সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ছিনতাইয়ের সময় সালাম খান ওরফে সাগর নামের এক যুবক আটক হয়েছে। এ সময় তার সাথে থাকা ছিনতাইয়ের মূলহোতা খোকন দৌড়ে পালায় যায়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮ টায় ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তাকে আটক করে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ছিনতাইকারী সাগর সিএন্ডবি রোডের সরদারপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে- বৃহস্পতিবার রাত ৮ টায় ওই যবুক ডায়াগনস্টিক সেন্টারের ক্যাশকাউন্টারের আশেপাশে রোগীদের সাথে ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি সন্দেহ হলে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে সাগর
ছিনতাইকারী চিহ্নিত হলে তাকে আটক করে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তার সাথে থাকা ছিনতাইয়ের মূলহোতা খোকন দৌড়ে পালায় যায়।

উল্লেখ্য‚ পপুলার ডায়াগনস্টিক সেন্টার কিছুদিন পূর্বে এক রোগীর পাঞ্জাবির পটেক কেটে ৩০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনার পর থেকে তৎপর ছিলেন ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী-কর্মকর্তারা।

বৃহস্পতিবার ডায়াগনস্টিক সেন্টারের কর্মরত গার্ড ওই যুবকে রোগীদের পেছনে ঘুরতে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞেসাবাদ করেন। এক পর্যায় সিসিটিভি ফুটেজে বেরিয়ে আসে ৩০ হাজার ছিনতাই সাথে এই যবুক জড়িত ছিল।

এ বিষয়ে জানতে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com