1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ২:২৪|

নতুন পরিকল্পনা কবরীর শেষ সিনেমা নিয়ে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

শোবিজের জনপ্রিয় মুখ সারাহ বেগম কবরী। গুণী এই অভিনেত্রীর সবশেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’। যার কাজ শেষ হওয়ার আগেই ২০২১ সালে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে অভিনেত্রীকে।

২০২৩ সালের শেষের দিকে এর নির্মাণকাজ শেষ করেন অভিনেত্রীর ছেলে শাকের চিশতী। এবার মুক্তির পালা। তবে দেশে নয়, বিদেশের কোনো উৎসবে হবে এর প্রথম প্রিমিয়ারে। এরপর দেশে মুক্তি পাবে সিনেমাটি। এমনটি জানিয়েছেন কবরীর ছেলে।

চিশতী বলেন, ‘আম্মুর অসমাপ্ত কাজ শেষ করাই আমার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সেটি শেষ করতে পেয়েছি। এরপর ডাবিং ও সম্পাদনার কাজও করেছি।’

তিনি আরও বলেন, ‘আম্মু মারা যাওয়ার পর নানা জটিলতায় একটু সময় নিয়ে কাজ শেষ করছি। দেশের বাইরে কয়েকটি আন্তর্জাতিক উৎসবে সিনেমাটি জমা দিয়েছি।

ওই উৎসবগুলোতে প্রদর্শনী হলে দেশে সিনেমাটি মুক্তি পাবে। তবে দেশে কবে মুক্তি দিতে পারব- সময়টা উল্লেখ এখনই করতে পারছি না। এটি সম্পূর্ণ নির্ভর করে বিদেশে সিনেমার প্রদর্শনীর ওপর।’

‘এই তুমি সেই তুমি’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন কবরী নিজেই। এতে একসঙ্গে দুটি সময়কে তুলে ধরা হয়েছে। এ দুটি সময়ের মধ্যে একটি বর্তমান, আরেকটি মুক্তিযুদ্ধের সোনালি সময়। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ।

পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি এই সিনেমার জন্য গানও লিখেছিলেন কবরী। কণ্ঠশিল্পী ইমরান ও কোনালের কণ্ঠে কবরী রচিত সেই গান দর্শক দেখতে পারবেন পর্দায়। সিনেমার সংগীত পরিচালনা করেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com