1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৪|

নতুন ফিচার চালু হলো চ্যাটজিপিটিতে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

চ্যাটজিপিটির জন্য নতুন একটি ফিচার চালু করেছে ওপেন এআই।গতকাল সোমবার থেকে এই ফিচার ব্যবহার করতে পারছেন গ্রাহকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়

চ্যাটজিপিটি বিশ্বের জনপ্রিয় জেনারেটিভ এআই মডেল। এটির সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যাই ৮ কোটি। নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি এখন স্পটিফাই, বুকিং.কম-এর মতো দৈনন্দিন অ্যাপের সঙ্গে সরাসরি কাজ করতে পারবে।

ওপেন এআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সোমবার কোম্পানির বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে উৎসাহী ডেভেলপারদের সামনে এই নতুন টুল ঘোষণা করেন।

নতুন ফিচার ‘অ্যাপন এসডিকে’ চ্যাটজিপিটিকে বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে। এর মাধ্যমে ব্যবহারকারী মিউজিক বাছাই করতে, রিয়েল এস্টেট খুঁজতে, হোটেল ও ফ্লাইট বুকিং দিতে পারবে।

প্রাথমিক অংশীদার হিসেবে সোমবার থেকে বুকিং ডট কম, ক্যানভা, কোর্সেরা, ফিগমা, এক্সপিডিয়া, স্পটিফাই ও জিলো চ্যাটজিপিটির সঙ্গে কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে যেসব মার্কেটে দিচ্ছে, সেখানে এই ফিচার ব্যবহার চালু করা হয়েছে।

বছরের শেষের দিকে আরও কয়েকটি অংশীদার যেমন উবার, অলট্রেইলস এবং ডোরড্যাশ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

তবে, এই ফিচার এখনই ইউরোপে পাওয়া যাবে না। কারণ, সেখানে এআই টুল ব্যবহারের নিয়ম বেশি কঠোর। এই নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি আরও শক্তিশালী হবে।ব্যবহারকারীরা এখন ম্যাপ, প্লেলিস্টের মতো ইন্টারঅ্যাক্টিভ ফিচারও চ্যাটের মধ্যে ব্যবহার করতে পারবে।

উদাহরণস্বরূপ, ব্যবহারকারী চাইলে বলতে পারবে, ‘স্পটিফাই, এই শুক্রবারের আমার পার্টির জন্য প্লেলিস্ট বানাও’। মিউজিক স্ট্রিমিং অ্যাপটি চ্যাটের মধ্যেই সরাসরি সাড়া দেবে।

চ্যাটের প্রাসঙ্গিকতা অনুযায়ী চ্যাটজিপিটি প্রয়োজনীয় অ্যাপ সম্পর্কে পরামর্শও দিতে পারবে। যেমন, কেউ নতুন বাড়ি কেনার কথা বললে, চ্যাটজিপিটি জিলো অ্যাপ ব্যবহার করে বাজেট অনুযায়ী লিস্টিং দেখাতে পারবে, চ্যাটের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ ম্যাপে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com