1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সকাল ৯:৫৪|

নতুন ৭ শতাধিক বাড়ি তৈরির অনুমোদন দিলো ইসরায়েল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

গাজা উপত্যায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই অবরুদ্ধ ফিলিস্তিনের আরেকটি অংশ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। তবে এ ইস্যু নিয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বুধবার (১০ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেনের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলের সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভা’ত জে’এভ এলাকায় ৫৬টি, সব মিলিয়ে ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে।

আন্তর্জাতিক আইন ও জনমত উপেক্ষা করে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে পশ্চিম তীরে নিজেদের দখলকৃত এলাকা বাড়াচ্ছে ইসরায়েলের। ২০২২ সালে প্রধানমন্ত্রী বেনিয়েমিন নেতানিয়াহুর নেতৃত্বধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই তৎপরতা বেড়েছে কয়েক গুণ।

ইসরায়েয়েলের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত ৩ বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট ৫১ হাজার ৩৭০টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।

‘পিস নাও’ নামে ইসরায়েলের যে সংস্থাটি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সরব, তাদের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় ২ লাখ ৫০ হাজার ও পশ্চিম তীরে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছেন।

জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে, মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে ‘ইসরায়েল’ ও ‘ফিলিস্তিন’ নামের দুটি পৃথক রাষ্ট্র হওয়ার কথা। কিন্তু প্রায় প্রতি বছর ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের সংখ্যা বাড়াতে থাকায় প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড কমছে।

গত বছর জুলাই মাসে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এক রায়ে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম এলাকায় নতুন বাড়িঘর নির্মাণ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবৈধ বলে ঘোষণা করেছিলেন। একই সঙ্গে ইহুদি বসতি স্থাপনকারীদের সরিয়ে নিতে ইসরায়েলের সরকারকে নির্দেশও দিয়েছিলেন। এরপরও এখন পর্যন্ত এ ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নেয়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২৩ রমজান

সেহরির শেষ: ০৪:৫৪ AM

ইফতার শুরু: ৬:০৮ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com