1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১:২০|

নলছিটিতে নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে জীবন যাপন করতেন। দুপুরে প্রতিবেশীরা,তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে দরজা দিয়ে তাকিয়ে তার অর্ধগলিত লাশ দেখতে পায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তার আপনজন বলতে তেমন কেউ নেই। তিনি একাই বসবাস করতেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com