1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৫৯|

‘নাস্তিকের চেয়েও খাতরনাক জামায়াত: হেফাজত আমির’

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

জামায়াতে ইসলামীর মতাদর্শের কঠোর সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা কাউন্সিলের আত্মপ্রকাশ ও উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় এলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশে থাকতে পারবে না। তারা সাহাবাদের দুষমন, নাস্তিকের চেয়েও খাতরনাক।’

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘মওদুদীর ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম মওদুদীর ইসলাম।’

একই অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘এখন ইসলামি রাজনীতির ‘সোনালী সময় চলছে’। বাংলাদেশে এখন ইসলামি রাজনীতি উত্থানের সোনালী সময়। এই সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে আফসোস করতে হবে।’

তার দাবি, ‘আগামীর বাংলাদেশে যেকোনো জাতীয় সিদ্ধান্ত ইসলামপন্থীদের বাইরে রেখে নেওয়া সম্ভব হবে না।’

নুরাল পাগলার মাজার এলাকায় হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ীতে আলেম–ইমামদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাওলানা মামুনুল হক। তিনি সতর্ক করে বলেন, ‘রাজবাড়ীর প্রশাসন যদি দমন–পীড়ন বন্ধ না করে, জাতীয় পর্যায় থেকে এর কঠোর প্রতিবাদ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com