1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৯:৩৯|

নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নে শৃঙ্খলা ফিরিয়ে আনবো -বাবুল মল্লিক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নে শৃঙ্খলা ফিরিয়ে আনবো বলে জানিয়েছেন বরিশাল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, রুপাতলীর ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: বাবুল মল্লিক। তিনি সিলিং ফ্যান প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন।  গণমাধ্যমকর্মীদের দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, নির্বাচিত হতে পারলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে। তাদের ভাতা দেওয়া হবে।

এছাড়া প্রয়াত শ্রমিকদের পরিবারকে সহায়তা করা হবে। যাত্রী সেবা মনোন্নয়নেও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।  সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, আমার কর্মীদের হুমকি দেয়া হচ্ছে। আমাকেও ডিবি পরিচয়ে মুঠোফোনে হুমকি প্রদর্শন করা হয়েছে। এতে আমার কর্মী সমর্থকরা ভীতির মধ্যে রয়েছেন। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। এ বিষয়ে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।  সম্পাদক পদপ্রার্থী বাবুল আরও বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের কল্যানে নিরন্তর কাজ করে যাচ্ছি। তাদের আকাঙ্খায় নির্বাচনে অংশ নিয়েছি। তাদের সব প্রত্যাশা পুরণের মধ্য দিয়ে শৃঙ্খলার একটি উন্নত শ্রমিক ইউনিয়ন গঠন করবো।  তিনি বলেন, প্রতিদ্বন্ধী প্রার্থীর সমর্থকরা অবিরত হুমকি ও আমার কর্মীদের ভয়-ভীতি দেখিয়ে যাচ্ছেন।

আজকে ভোটের মাঠে তারা বিভিন্ন অপ-তৎপরতা চালাতে নেতিবাচক উদ্যোগী হয়েছে। এতে ভোটের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হতে পারে বলেও আশংকা করেছেন সম্পাদক প্রার্থী বাবুল।  উল্লেখ্য-আজ ২৫ ফেব্রুয়ারী শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্ধীতা করছেন। এর মধ্যে বাবুল মল্লিক ও কালাম চৌধুরী রয়েছেন। এছাড়া ১৫ পদে ৩২ জন নির্বাচনে অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২৪ রমজান

সেহরির শেষ: ০৪:৫৩ AM

ইফতার শুরু: ৬:০৮ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com