1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:৩৩|

পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ১৮ কেজির পাঙাশ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর দুমকিতে এক জেলের ইলিশের জালে ধরা পড়ল ১৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়ন সংলগ্ন পায়রা নদীতে এই মাছটি ধরা পড়ে।

জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার ইলিশ ধরার জালে বুধবার সকালে ১৮ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙাশ খুব কমই দেখা যায়।

বিশাল আকারের এই মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন। পরে পাঙ্গাসিয়া আল মদিনা সুপার মার্কেটের স্থানে মাছটি বিক্রির জন্য আনা হলে স্থানীয় ক্রেতারা মাছটি ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫হাজার ৩০০ টাকায় কিনে নেন। কেনার পর ক্রেতারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন।

জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, শীতের মৌসুমের প্রথম দিকে প্রায়ই পাঙাশ পেয়ে থাকি, তবে বরাবর ছোট মাছ পেলেও এবার এত বড় পাঙাশ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com