1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পটুয়াখালীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর দুমকিতে নির্মাণাধীন একটি বহুতল ভবনের পঞ্চম তলা থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দুমকি উপজেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মেইন গেট সংলগ্ন মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ‘প্রফেসর্স টাওয়ার’ নামের একটি ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় খাদেম হোসেন (২০) ও মুমিন (৩৫) নামে দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন।

অভিযোগ রয়েছে, ভবনটিতে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কোনো সুরক্ষা নেটিং বা সিলিং ব্যবহার করা হয়নি। কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে তারা নিচে পড়ে যান।

পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুর্ঘটনার পর ভবনের মালিক বা সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com