1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৬:২৭|

পটুয়াখালীতে প্রতিবাদ মানববন্ধন।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী থেকে, পটুয়াখালীতে চেয়ারম্যান অপহরণের প্রতিবাদে মানববন্ধন।

পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণ ও জীবননাশের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইউনিয়নের সাধারণ জনগণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ অংশ নেন। বক্তারা চেয়ারম্যানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আন্দোলনকারীরা জানান, অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com