1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পটুয়াখালী মৌসুমি বায়ু সক্রিয়তার কারনে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী //

দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারনে পটুয়াখালীতে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল রয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়ায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সমুদ্র তটে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব নদী বন্দর সমূহকে দুপুর ১ টা পর্যন্ত ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও তলিয়ে রয়েছে নিন্ম অঞ্চলের বিচতলা সহ ফসলি জমি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com