1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পাথরঘাটায় দুর্বত্তদের কোপে নিহত যুবদল কর্মী কাটা নাসির

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

পাথরঘাটায় দুর্বত্তদের কোপে নিহত যুবদল কর্মী কাটা নাসির

পাথরঘাটা প্রতিনিধি।
পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে শশুর বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নাসির উদ্দিন ওরফে কাটা নাসিরকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ ঘটনা ঘটে। নাসির পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে।

প্রতক্ষ্যদর্শী আনছার মোল্লা জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ করে চিৎকার শুনে বাড়ি থেকে রাস্তায় বের হয়ে দেখি নাসিরকে কুপিয়ে দুইজন পালিয়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও জানান, অন্তত ৮ থেকে ১০ জন লোক ছিলো, কুপিয়ে বাকিরা পালিয়ে গেলেও দুইজনকে চিনতে পেরেছেন তিনি। তারা হলেন রাব্বি ও হাসান।

এর আগে বুধবার সকালে পুর্ব শত্রুতার জের ধরে পাথরঘাটা নতুন বাজার ব্রীজের উত্তর পাড়ে খাদ্য গুদামের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে নাসির মোটরসাইকেল চালক হাসানকে থাপ্পড় মারেন। ওই জের ধরেই নাসিরকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের। পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ আলমগীর বলেন, নাসির হাসানকে চড় থাপ্পড় মারলে আমরা স্থানীয়ভাবে মীমাংসা করে দেই।

কর্তব্যরত চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসার আগেই মারা যায় নাসির।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, আমরা যতদূর জানতে পেরেছি ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অপরাধি যেই হোক না কেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, লাশ ময়নাতদন্তে বরগুনা পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কি কারনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা‌ যায়নি।

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com