1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ২:০৮|

পাথরঘাটায় মারধর করে অটো চালকের দাড়ি ছিড়ে ফেলার অভিযোগ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

পাথরঘাটা প্রতিনিধিঃ

বরগুনার পাথরঘাটা অটোরিক্সা চালক শহিদুর রহমান নামের এক ব্যক্তির দাড়ি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বেলাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার বেলা ১১ টার সময় পাথরঘাটা উপজেলা ইসলামে ভুক্তভোগী অটোচালক ছিঁড়ে ফেলা দাড়ি নিয়ে সংবাদ সম্মেলন করেন।এর আগে সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার সদরি ইউনিয়নের বাদুরতলা এলাকার কালাম ফরেস্টার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।অভিযুক্ত বেলাল হোসেন পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাদুরতলা এলাকার মোঃ আলম মিয়ার ছেলে।লিখিত বক্তব্যে শহিদুর রহমান বলেন, ঘটনার দিন বাদুরতলা বাজার থেকে তার বাড়ি দক্ষিণ হাইরানা দিকে যাচ্ছিলেন। বাদুরতলা এলাকার কালাম ফরেস্টের নামের ব্যক্তির বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ড্রাইভার বেলাল হোসেন তাকে গাড়ি থেকে ট্রেনে দাড়ি ধরে নামিয়ে এলোপাথাড়ি কিল ঘুসি দিতে থাকেন। তিনি আত্মরক্ষার চেষ্টা করলেও তার হাত থেকে বাঁচতে পারেননি। এ সময় দাড়িটেন ছিড়ে ফেলেন এবং তাকে বলেন এ নিয়ে বাড়াবাড়ি করলে তার অনেক ক্ষতি করে ফেলবেন।তিনি আরো বলেন, পাথরঘাটা থানায় অভিযোগ করার কারণে অভিযুক্ত বেল্লাল তাকে বিভিন্ন রকমের হুমকি-তাম কি দিয়ে আসছেন। বেলাল বসে তাকে বলেন থানায় আসবে বিষয়টি জানতে পারলে থানার গেটের মধ্যেই না বলে হুমকি দেয়া হয়।স্থানীয় আয়নাল মৃধা জানান, ঘটনার দিন দুপুরের দিকে শহিদুর রহমানের স্ত্রী কারিনা বেগম ফোন করে জানান তার স্বামীকে কে বা কারা মারধর করে রাস্তায় ফেলে রেখেছে। এ সময় দ্রুত ঘটনাস্থলে গিয়ে শহিদুর রহমানকে তার অটোরিক্স এর উপর পড়ে থাকতে দেখেন। তখন তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে পাথরঘাটা থানায় গিয়ে অভিযোগ করেছেন বলেও জানান তিনি।অভিযুক্ত বেলাল হোসেন দাড়ি ছিঁড়ে ফেলার বিষয়টি অস্বীকার করলেও মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, জাফরের দোকান এলাকা থেকে তিনি বাদুরতলা বাজারের দিকে আসছিলেন। মধ্যে কালাম পয়সার বাড়ির সামনের মোড়ে অটো ড্রাইভার শহীদুর রহমান তার গায়ে গাড়ি উঠিয়ে হত্যার চেষ্টা করেছেন। এ সময় শহিদুর রহমানের সাথে কিল ঘোষ এর ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com