1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সন্ধ্যা ৭:০৩|

পুকুরের ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে কলাপাড়ায় শতাধিক হিন্দু পরিবারের মানববন্ধন \

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি //

পটুয়াখালীর কলাপাড়ায় হিন্দু অধ্যুষিত আমিরাবাদ গ্রামের জনগণের ব্যবহৃত খাস পুকুর মাছ চাষের নামে সরকারিভাবে ইজারা দেওয়ার কার্যক্রম বাতিলের দাবিতে গ্রামের শতাধিক পরিবারের নারী-পুরুষ মানববন্ধন করেছেন। বুধবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, গৌরি রাণী, নন্দ কুমার সাহা, সঞ্জীব কুমার হাওলাদার, খুকুমণি হাওলাদার, উর্মি হাওলাদার, শোভা রানী হাওলাদার প্রমুখ।

তারা বলেন, জগৎ মেম্বার বাড়ির সামনের এই পুকুরটির সম্মুখ অংশে অসংখ্য হিন্দু পরিবার শত বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসছি। আশপাশের খালবিলের পানি লোনা থাকায় আমিরাবাদ গ্রামের লোকজন পুকুরের পানি রান্নাসহ দৈনন্দিন কাজে ব্যবহার করি। পুকুরের পাড়ে এলাকার সনাতন ধর্মীয় গৌড় গোবিন্দ সেবাশ্রম (মন্দির) রয়েছে। পূজা পার্বণের অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বহুলোকের সমাগম ঘটে। আগত ভক্তরা পুকুরের পানি ব্যবহার করেন। শতবর্ষী পুরনো পুকুরটির পানি এভাবেই সুদীর্ঘকাল পূজারীগণ, সংলগ্ন বাজারের দোকানদারগণসহ গ্রামবাসী ব্যবহার করে আসছেন।

পুষ্পরাণী জানান, ওই পুকুর পাড়ে আমার স্বামীসহ তিন পুরুষের সমাধিস্থল (মঠ) রয়েছে। ইতিপূর্বে কখনো এ পুকুর ইজারা দেওয়া হয়নি। এবারে এই প্রথম ইজারা দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছে। পুকুরটি ইজারা দেওয়া হলে ব্যবহারের পানি অনুপযোগী হয়ে পড়বে। হিন্দু পরিবারের চলাচলের পথ অবরুদ্ধ হয়ে যাবে। এ পুকুরটির সামাজিক গুরুত্ব অপরিসীম। মানববন্ধনে অংশ নেওয়া সকলে জানান, গ্রামের মানুষের ব্যক্তি,পারিবারিক ও সামাজিক জীবনের কথা বিবেচনা করে উক্ত পুকুরের ইজারা প্রক্রিয়া বাতিল করা হোক। নইলে তাদের অপুরনীয় ক্ষতি হবে বলে জানান। পুকুরের ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে পটুয়াখালীর জেলা প্রশাসক, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি বরাবরে তারা আগেই

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com