1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৬:১০|

প্রধান শিক্ষক নিয়োগ বন্ধের নির্দেশ: শিক্ষা মন্ত্রণালয়

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার)-এর নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার)-এর নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে করা হবে মর্মে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

‘বর্ণিত অবস্থায়, পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার)-এর পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। ’

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার রোববার এক অনুষ্ঠানে বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (প্রধান শিক্ষক) ও অধ্যক্ষ (প্রিন্সিপাল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com