1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ১১:০৫|

বদলগাছীতে রাষ্ট্র সংস্কারের দাবীতে আলোচনা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত। 

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

বদলগাছীতে রাষ্ট্র সংস্কারের দাবীতে আলোচনা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত।

মোঃ সারোয়ার হোসেন অপু থেকে।

নওগাঁর বদলগাছীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র সংস্কারের দাবীতে আলোচনা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা বালুভরা ইউপির মির্জাপুর হাইস্কুল মাঠে বালুভরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের  আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। বালুভরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আল এমরানের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী,বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  রবিউল ইসলাম। বক্তা গন তাদের বক্তব্যে বলেন,বিগত দিনে আমাদের দুঃখের সাথী হিসেবে আমরা যাকে পাশে পেয়েছি, সে আমাদের প্রিয় নেতা ও জনগনের বন্ধু ফজলে হুদা বাবুল ভাই। আমরা আগামীতে আমাদের প্রিয় নেতাকে বদল গাছী, মহাদেব পুর এর এমপি হিসেবে দেখতে চাই।

প্রধান অতিথি বলেন, বিগত ১৬ বছরে দেশটাকে শোষণ করেছে আওয়ামী লীগ সরকার। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সঠিক স্থানে দেশকে পৌঁছাতে যা করার প্রয়োজন তাই করবেন।

পরিশেষে উক্ত রাষ্ট্র সংস্কারের দাবীতে আলোচনা ও সম্প্রীতি সভার সভাপতি আল এমরান এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভাটির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২০ রমজান

সেহরির শেষ: ০৪:৫৬ AM

ইফতার শুরু: ৬:০৬ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com