1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:২১|

ববিতে ফিন্যান্স ফেস্ট ও গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ফিন্যান্স এন্ড ব্যাংকিং ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফিন্যান্স ফেস্ট ও গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৫।

সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন বিভাগের শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান তন্দ্রা মণ্ডল।

সকাল ১১টায় আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে ২০১৮–১৯ এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষের বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে গ্রাউন্ড ফ্লোরে কেক কেটে বিভাগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে বিকেল ৪টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভাগের শিক্ষার্থীরা নাচ, গান ও মঞ্চনাটক পরিবেশন করেন। সারাদিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে বিভাগের শিক্ষকবৃন্দসহ সকল ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com