
নিজস্ব প্রতিবেদক//
বরিশাল জেলার উজিরপুরে ব্যপক আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত। এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বরিশাল ভ্রমণ
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উজিরপুর উপজেলা অফিসার ক্লাবের সভাকক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও উজিরপুর ডিজএবলিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে উজিরপুর ডিজএবলিটি এসোসিয়েশনের সভাপতির সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপিইউএস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ বদিউল আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ আলামিন সরদার। উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মোঃ কালাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ হিযবুল্লাহ। আলোচনা সভার পূর্বে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের সামনে প্রদক্ষিণ করে।
এ সময় প্রধান অতিথি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।