1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশালের পিরোজপুরে ব্যাপক শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ এ শিলাবৃষ্টির ঘটনা ঘটে। এ সময় হালকা বাতাসও বইতে দেখা যায়।

স্থানীয়রা জানান, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে শিলাবৃষ্টি শুরু হলে কিছু সময়ের জন্য মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ হওয়া এ শিলাবৃষ্টিতে মাঠের ফল, সবজি ও বীজতলার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকরা জানান, শিলাবৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারত। তবে এ বিষয়ে এখনো স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com