1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:৪৩|

বরিশালে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হ/ত্যা, বাবার আত্মসমর্পণ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ঝালকাঠির কাঠালিয়ায় মাদাকাসক্ত ছেলেকে হত্যার পর ৯৯৯ ফোন করে পুলিশের সাহায্য চেয়ে আত্মসমর্পন করেন পিতা আব্দুল বারেক খান। এ ঘটনায় কাঠালিয়া থানা পুলিশ পিতা আব্দুল বারেক খান (৫৫) কে আটক ও মৃত মেহেদী হাসান শুভর মরদেহ উদ্ধার করেছেন।

রবিবার ১৫ ফেব্রুয়ারী রাত ৩ টায় উপজেলার আমুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান-মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন যাবৎ মাদাকাসক্ত ছিলেন।

প্রায়ই সে পিতা-মাতাকে মারধর, একাধিক এলাকাবাসীকে মারধর ও কুপিয়ে জখম করেছে। তার অত্যাচার নির্যাতনে পিতা-মাতাসহ এলাকাবাসী আতংকে থাকতো। ঘটনার দিন সকালে শুভ পিতা আব্দুল বারেক খানের কাছে ৩ লক্ষ টাকা দাবি করেন এবং বসত ভাংচুর করে।

এক পর্যায় সন্ধ্যায় সে বাজার থেকে একটি দাও কিনে নিয়ে বাড়ি যান। মাকে জানান, টাকা না দিলে আজ রাতে তোমাদের ২ জনকে জবাই করা হবে। এ খবর মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে জানান। বারেকের পরমার্শে স্ত্রী খুশি বেগম রাতে অন্য ঘরে ঘুমান।

রাত ৩ টার দিকে পিতা বারেক খান ঘুমান্ত ছেলে শুভকে দাও দিয়ে কুপিয়ে হত্যা করে জাতীয় পরিসেবা ৯৯৯ এ কাঠালিয়া থানার পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছান। এ সময় তারা মৃতু শুভ’র মরদেহ উদ্ধার করেন এবং পিতা আব্দুল বারেক খানকে আটক করে কাঠালিয়া থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় শুভ’র মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর) সার্কেল মোঃ শাহ আলম । এ সময় কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান ও ওসি তদন্ত হারান চন্দ্র পালসহ পুলিশের টিম উপস্থিত ছল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com