1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৭:২৯|

বরিশালে ডেঙ্গু কেড়ে নিল ছাত্রদল নেতার প্রাণ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের মেহেন্দিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাসুদ রানা (৩০) এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মাসুদ রানার পরিবার জানিয়েছে, কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হলে মাসুদ রানাকে ঢাকার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানে আজ সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।

এদিকে মাসুদ রানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা তরুণ এই নেতা সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন।

ব‌রিশাল উত্তর জেলা যুবদ‌লের আহ্বায়ক সালাহউদ্দিন পিপলু জানান, সোমবার দুপু‌রের দি‌কে গ্রা‌মের বা‌ড়ি‌র উদ্দেশে মর‌দেহ নি‌য়ে রওনা দে‌বে।

জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com