1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১০:০৫|

বরিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা – নিহত ২

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের উজিরপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উজিরপুরের মার্দশী গ্রামের দুলাল হোসেনের ছেলে সবুজ হাওলাদার (৩০), যিনি দুর্ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন। অন্যজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বর্গিরচর গ্রামের রতনের ছেলে সোহেল (২০), তিনি একটি আমবোঝাই ট্রাকের হেলপার ছিলেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি টাইলসবোঝাই ট্রাক সোনার বাংলা এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি আমবোঝাই ট্রাক দ্রুতগতিতে এসে পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল।

এ দুর্ঘটনায় পথচারী সবুজ হাওলাদারও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় আটকে পড়া হেলপারের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com