1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:৫২|

বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

‘শিক্ষাকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা গাজী মোহাম্মদ শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল জব্বার।

এসময় বক্তারা বলেন, শিক্ষক সমাজ একটি জাতির মেরুদণ্ড। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার বিকাশে শিক্ষকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। তারা শিক্ষার্থীদের মাঝে মানবিকতা, সততা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, “শিক্ষকদের নিষ্ঠা ও দায়বদ্ধতাই একটি উন্নত জাতি গঠনের ভিত্তি। সরকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সমাজের প্রতিটি স্তরে শিক্ষার প্রতি সম্মিলিত দায়িত্ববোধ তৈরি করতে হবে।”

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com