1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:৫৬|

বরিশালে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

মাদক সেবনে বাধা দেওয়ায় হামলায় গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় সোহেল মাঝি (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১৮ নভম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশালের উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, মৃতের স্বজনরা তাকে মোবাইল ফোনে জানিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সোহেল মাঝি গতকাল মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন। মৃত উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হানুয়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মৃত সোবহান মাঝির ছেলে।

মৃত সোহেলের স্বজনরা অভিযোগ করে বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় গত ১১ নভেম্বর সকালে একই এলাকার চিহ্নিত মাদকসেবী পলাশ মাঝির নেতৃত্বে তার সহযোগি রাজু হাওলাদার, রাব্বি মাঝি, শাহাদাৎ হাওলাদার, রবিউল ইসলাম, সফিক হাওলাদার, জয়নাল হাওলাদারসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনে পিটিয়ে ও কুপিয়ে সোহেল মাঝিকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সোহেল মাঝিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে সোহেল মাঝি মৃত্যুবরণ করেন।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘হামলার ঘটনায় সোহেল মাঝির স্ত্রী মাকসুদা বেগম বাদী হয়ে উল্লেখিত হামলাকারীদের আসামি করে গত ১২ নভেম্বর বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালতের নির্দেশে আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়।’

স্থানীয়রা জানান, ওই মামলায় কারাগারে থাকা আসামিরা গত ১৭ নভেম্বর জামিনে জেল থেকে বের হয়েছেন।

ওসি আব্দুস সালাম বলেন, ‘পূর্বের দায়ের করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রুজু করা হবে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com