1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:১০|

বরিশালে রাস্তা মেরামত করিয়ে প্রশংসিত দুই সাংবাদিক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল সিএন্ডবি রোডের পাশে একটি দোকানে চা খাচ্ছিলেন দু’জন সাংবাদিক। হঠাৎ একটি অটো এসে রাস্তার খাদে পড়ে উল্টে গেল। কয়েকজন যাত্রী আহত হলেন। তাদেরকে চিকিৎসায় পাঠানোর কিছুক্ষণ পর আবারো একটি গাড়ি সেই খাদে পড়লো। অল্পের জন্য রক্ষা পেল। এসব দেখে চা খেতে থাকা দুই সাংবাদিক আর বসে থাকতে পারলেন না। তারা এক মহতি উদ্যোগ নিয়ে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষায় ব্যাপক প্রশংসিত হলেন।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে।

দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মামুন-অর-রশিদ ও বিজনেস বাংলাদেশের ব্যুরো চিফ মামুনুর রশীদ নোমানী ফোন করলেন সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আমিনকে। ঘটনার বর্ণনা দিতেই তাৎক্ষণিক সাড়া দিলেন প্রকৌশলী আল আমিন। একটি পিকআপে ইট, বালু, সরঞ্জামাদী ও দু’জন শ্রমিক পাঠিয়ে দিলেন। মুহুর্তের মধ্যে সেই খানাখন্দ মেরামত করা হয়। সাংবাদিকরাও উপস্থিত থেকে কাজের তদারকি করে তাদেরকে সহযোগিতা করেন। প্রত্যক্ষদর্শীরা এটা দেখে অভিভুত হন। তারা ঐ দুজন সাংবাদিকের এমন পদক্ষেপের ভুয়সী প্রশংসা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রাজু মিয়া বলেন, এই দু’জন সাংবাদিকের কারণে আজ বড় কোন দুর্ঘটনা থেকে রক্ষা হলো। তাছাড়া এত দ্রুত রাস্তা মেরামত করার জন্য সওজের প্রশংসাও করেন তিনি।

আরেক প্রত্যক্ষদর্শী কামরুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। আজকের এই দৃশ্য দেখে তাদের প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল।

দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মামুন-অর-রশিদ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এমন উদ্যোগ নিয়েছি। সাংবাদিক হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব বলে আমি বিশ্বাস করি।

দৈনিক বিজনেস বাংলাদেশের ব্যুরো চিফ মামুনুর রশীদ নোমানী বলেন, এটাই সাংবাদিকতার স্বার্থকতা। আজ এমন একটি কাজ করতে পেরে ভালো লাগছে। তবে সওজ বিভাগকেও ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com