1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশালে শিক্ষকের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পিরোজপুরে জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের ওপর হামলা চালিয়ে তার দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝারঝারিয়াতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ্যালয়ের ছুটি শেষে প্রধান শিক্ষক বিপুল মিত্র মোটরসাইকেলে পিরোজপুর শহরে ফিরছিলেন। পথে মুখোশধারী দুর্বৃত্তরা বিপুল মিত্রের ওপর হামলা করে। এ সময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারকেও পিটিয়ে আহত করে।

শিক্ষক অসীম কুমার বলেনর, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুলের মোটরসাইকেলে আমি পিরোজপুর শহরে ফিরছিলাম। পথিমধ্যে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে আমাদের পথরোধ করে। পরে তারা বিপুল মিত্রকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে তার দুই পা ও ডান হাত ভেঙে দেয়। এ সময় আমিও আহত হই।

স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে বিপুল মিত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অর্থপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার বলেন, বিপুল মিত্রকে দুই পা ও ডান হাত ভাঙা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এলিজা জামান বলেন, মঙ্গলবার বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুপুরে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর বিকেলে এ হামলার খবর পাই।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com