1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশাল চেম্বার অব কমার্সের কমিটি বাতিল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ডিসেম্বর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির কেন্দ্রীয় সদস্য এবায়েদুল হক চাঁন সভাপতি এবং তার অনুসারী ব্যবসায়ীরা পরিচালক নির্বাচিত হন।

আজ মঙ্গলবার (৬ মে) বাণিজ্য মন্ত্রণালয় এ কমিটি বাতিল করে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রশাসক নিযুক্ত করেছে। একই আদেশে প্রশাসককে আগামী ১২০ দিনের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।

কমিটি বাতিলের আদেশের চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে, সাধারণ সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতিকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। কিন্ত তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।

এ বিষয়ে বক্তব্য জানতে এবায়েদুল চানের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com