
সাইফুল ইসলাম//
বরিশাল সদর (৫) আসনে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মো. নুরুল হুদা মিলু চৌধুরী। তিনি মেঘনা পেট্রোলিয়াম বাংলাদেশের সাবেক মহাব্যবস্থাপক (এমডি) এবং বর্তমানে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান।
বিএনপির প্রভাবশালী নেতাদের সঙ্গে পারিবারিক সম্পর্কও রয়েছে নুরুল হুদা চৌধুরীর। তার বড় চাচাতো ভাই সাবেক বিমানবাহিনীর প্রধান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
১৯৭৮ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নুরুল হুদা বড় ভাইয়ের নির্বাচনী কার্যক্রম ২০০১ সাল থেকে সক্রিয় ছিলেন। তিনি বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করেছেন এবং বরিশাল বিএনপি রাজনীতির একজন সক্রিয় পরামর্শক হিসেবে ভূমিকা রেখেছেন।
নিজের ক্যান্ডিডেট হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এনসিপি নবীনদের দল। তারা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে।
তাদের অনুরোধ এবং আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন সমাজ গঠন, আধিপত্যবাদমুক্ত ও গণতান্ত্রিক অংশগ্রহণমূলক নির্বাচনে অংশী হওয়ার জন্য দলীয় মনোনয়ন নিয়েছি। মো. নুরুল হুদা মিলু চৌধুরী দীর্ঘ অভিজ্ঞতা ও পরিবারিক প্রভাবকে সহায়ক রেখে নতুন রাজনৈতিক যাত্রায় বরিশালবাসীর সুচিন্তিত রায় প্রত্যাশা করছেন।’