1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:২৯|

বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩২ কে বরণ করেছে পটুয়াখালীবাসী।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছর ১৪৩২ কে বরণ করে নিয়েছে পটুয়াখালীবাসী। নববর্ষ উদযাপন উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ  থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে ডিসি স্কয়ারে  গ্রামীণ ও লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ  আরেফীন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকারসহ প্রশাসনের কর্মকর্তা ও শ্রেনী প্রেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ বৈশাখী সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিকে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে পৃথক শোভাযাত্রা করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। এছাড়া চৌত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন জলাশয় গঙ্গা পূজা করেন সনাতনী নারীরা এ সময় তারা ধুপ দ্বীপ নৈবেদ্য গঙ্গায় অর্পণ করেন

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com