1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৭:৪৮|

বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করল বিএসএফ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স//

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শাকিব মিয়া (১৮) নামে এক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করেছে।

রোববার (৪ মে) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত শাকিব ওই গ্রামের মোতালেব মিয়ার ছেলে। সোমবার (৫ মে) সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

নিহতের পরিবার জানায়, গত রাতে গ্রামের কয়েকজন কাজের কথা বলে শাকিবকে সীমান্তে নিয়ে যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শাকিব গুলিবিদ্ধ হয়।

পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এদিকে শাকিবের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। তারা ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, খবর পেয়েছি শাকিব নামে ওই যুবক সীমান্তে চোরাই মোটরসাইকেল আনতে গিয়েছিলেন। সেখানে বিএসএফ গুলি করলে তিনি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে তার মরদেহ বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com